1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় আরও ১৭ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরও ১৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।

তিনি বলেন, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুড়িগ্রাম সদর পাচগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য নুর হোসেন (৩৩), সাইদুর রহমান (৫২), ভোগডাঙ্গা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলজার জোসেন (৭২), রাজারহাট উপজেলার ছাত্রলীগের সদস্য জিয়ারত ইসলাম (২৭), রাজারহাট উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ (৪০), নাগেশ্বরী উপজেলা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮), নাগেশ্বরী পৌর শাখা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান লাল (৪৫), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৬), ফুলবাড়ী বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম (৪০), ভূরুঙ্গামারী ৭ নম্বর আন্ধারীঝার ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আক্তার হোসেন, ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম (২৮), চিলমারী রমনা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মিজানুর রহমান ওরফে মুকুল (৫৩), চিলমারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. আব্দুল জলিল (৬৪), ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল হাকিম উদ্দিন (৫৫), কচাকাটা বল্লবেরখাস ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মিঠুন (২৮) ও উলিপুর ধামশ্রেনী ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব সেলিম সরদার দিপু (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ আলমগীর হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীসহ মোট ১৭ জন ফ্যাসিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

 

পুলিশ সোমবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আলমগীর বলেন, এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!