নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৈয়দপুর উপজেলা সমিতির ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোসেফ পারভেজ জুলফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে সমিতির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম কমল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মো. আবিদ হোসেন, মোঃ মনিরুল ইসলাম সিজান, মোঃ জাহাঙ্গীর ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক: আম্বিয়া আলিম মুন,সাংগঠনিক সম্পাদক: মোঃ আল মামুন ও প্রচার সম্পাদক: মোঃ মুমতাজ আহমেদ।
এছাড়াও, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী সৈয়দপুর উপজেলা সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন । এছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply