1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আগামীকাল থেকে দু’দিন ব্যাপী জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

আগামীকাল সোমবার  (১৭ফেব্রুয়ারী) ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন শুরু হবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৫কিলোমিটার পর্যন্ত তিস্তা নদীর পাড়ে বুড়িরহাট এলাকায়। আন্দোলনকে ঘিরে লাখ লাখ মানুষ উজ্জীবিত হয়েছে।

সোম ও মঙ্গলবার(১৭ ও ১৮ ফেব্রুয়ারী) দু’দিন ব্যাপী তিস্তা পাড়ের মানুষ সহ লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী,কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী,ফুলবাড়ী, রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেরার সাধারণ মানুষ রাজারহাটের চর খিতাবখাঁ বুড়িরহাট এলাকায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে তিস্তা ব্রীজ পর্যন্ত এলাকায় আন্দোলন শুরু করবেন। এ কারণে বেশ কিছুদিন ধরে এসব এলাকায় ব্যাপকহারে মাইকিং পোস্টারিং করে প্রচার-প্রচারনা চালানো হয়। যতক্ষণ পর্যন্ত সরকার  তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি মেনে না নিবেন ততদিন পর্যন্ত সাধারণ মানুষ মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একমত প্রকাশ করেছেন। আয়োজকদের মধ্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা এর পানির ন্যায্য হিস্যা আদায় করতেই হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেমন পরাজিত করেছি, তেমনই তিস্তাকে শাসন করে মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তারা আরও বলেন, যারা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করেছে, জনগণের দিকে তাকায়নি।

আট হাজার কোটি টাকা দিতে চেয়েছিল চীন। তারা সমীক্ষা ও ডিজাইনও করেছিল, কিন্তু সরকার ভারতের পররাষ্ট্রনীতির কাছে নতজানু হওয়ার কারণে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এখন আর আমরা ভারতের কথা শুনবো না। বিদেশ যদি সাহায্য না করে, বাংলাদেশের অর্থেই এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সমস্বরে দাবি উত্থাপন করি, তাহলে যেকোনো সরকারই আমাদের দাবি মানতে বাধ্য হবে।

জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনে ইতোমধ্যে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি করা হয়েছে।  এসকল কমিটির মাধ্যমে  তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব বলে বেশ কয়েকটি কমিটি মূখপাত্র জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!