1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিকিৎসার জন্য সাহায্যের আবেদন হাবিপ্রবি শিক্ষার্থী রিসাত বাবু’র

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দাড়িয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী রিসাত বাবু সবুজ। তিনি জয়পুরহাট শহরের রহমতপুর এলাকার মনসুর রহমানের ছেলে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী। এক বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রিসাত। দুর্ঘটনাটি তার জীবনে এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে।

তার সহপাঠী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এক বছর আগে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় রিসাতের মাথায় মারাত্মক আঘাত লাগে, যা ব্রেন হ্যামোরেজের কারণ হয়। এছাড়া তার হাত ও পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, তার হাতের ব্রাকিয়াল প্লেক্সাস (Brachial Plexus) সমস্যার জন্য দেশে একবার অপারেশন করা হয়েছে। তবে তার পায়ের অবস্থা এখনো সংকটজনক। বর্তমানে তিনি হাঁটতে পারছেন না, কারণ তার পা একদম ভাজ হয় না। এ সমস্যা সমাধানে কোয়াড্রিসেপ ম্যাসল লেনধি অপারেশন এবং ফুটড্রপ অপারেশন করা প্রয়োজন, যা বাংলাদেশে সম্ভব নয়। এ জন্য তাকে ভারতে যেতে হবে, যেখানে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা।
পরিবার ও সহপাঠীরা জানায়, রিসাত বাবুর চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, বড় ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রায় ১৪ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। পরিবার থেকেও যথাসাধ্য সাহায্য করা হয়েছে, তবে তারা আর কোনো সহায়তা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য রাখেন না।

রিসাত জানায়, বর্তমানে সে সম্পূর্ণভাবে শয্যাশায়ী। চিকিৎসা না হলে তিনি চলাফেরা করতে পারবেন না, ফলে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার স্বপ্নও অধরা থেকে যাবে। তিনি চান আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে, তার স্বপ্ন পূরণ করতে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার ভবিষ্যৎ আজ অনিশ্চিত।
রিসাতের সহপাঠী ও বন্ধুবান্ধবরা বলেন, তার চিকিৎসার জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। একত্রিত প্রচেষ্টা একটি জীবন বদলে দিতে পারে। আমরা যদি সবাই মিলে তার পাশে দাঁড়াই, তবে রিসাতের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং সে নতুন করে স্বপ্ন দেখতে পারবে। মানবতার খাতিরে এই তরুণের সুস্থতার জন্য তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রিসাত, তার পরিবার ও সহপাঠী ও বন্ধুবান্ধবরা। তাকে সাহায্যের জন্য তার ব্যক্তিগত নাম্বারে 01758-256055 যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!