1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অসময়ে বাড়ছে তিস্তার পানি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচি সফল করতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজসহ ৫ জেলার ১১টি স্থানে একযোগে কর্মসূচি পালনের  সকল প্রস্তুতি শেষ। এরই মধ্যে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে।

শনিবার বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে। ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারেজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে। এতে জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে তিস্তা পাড়ের কৃষকরা।

রবিবার সকাল ৮টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ১৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বাড়ছে। কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না।

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগের লালমনিরহাট, নিলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ১১টি পয়েন্ট আয়োজিত কর্মসূচিতে ৫ জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদী পাড়ে সমাগম ঘটিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!