1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন নামে এক বৃদ্ধের আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

উলিপুরে গাছের ডাল থেকে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধের নাম আয়নাল হোসেন (৬৫)। আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তবে পাইকপাড়ার পাশের ঠাকুরবাড়ি বাজারে থাকতেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছের ডালে সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আয়নাল হোসেন। রোববার সকালে স্বজনেরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!