1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় ১৭ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরও ১৭ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।

তিনি বলেন, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

গ্রেপ্তররা হলেন-নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রফিকুল ইসলাম (৩৮), ভিতরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডলার (৫৮), রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলাম প্রামানিক (৪৮), ছিনাই ইউনিয়ন কৃষকলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র রায় (৪০), সদর আওয়ামী লীগ সমর্থক আ. রহমান (৫৪), শামীম সরকার (২৭), রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ কফিল উদ্দিন (৬৭), রৌমারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া (৪৩), চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রুহুল আমীন (৩৭), চিলমারী উপজেলার রানীগঞ্জ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী রাম চন্দ্র দাস (৪৫), কচাকাটা বল্লবের খাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৫৪), ভূরুঙ্গামারী বঙ্গ সোনাহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান মিয়া (৩৮), ভূরুঙ্গামারী শিলখুড়ী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাল উদ্দিন (৪০), ভূরুঙ্গামারী উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি শ্রী রাজেস প্রসাদ (২৯), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান বাবুল (৪৫), উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা (২৪) ও উলিপুর দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থক নুর জামাল (৪৭)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সব থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীসহ মোট ১৭ জন ফ্যাসিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।”

গ্রেপ্তারদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!