1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারীতে ডেভিল হান্টে গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাথর ডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামছুল হক এর পুত্র মো. শাহজাহান আলী (৫৫)। বঙ্গ সোনাহাট ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি মৃত নুর ইসলাম এর পুত্র , মো. জাহিদুল ইসলাম (৪৫)  ভূরুঙ্গামারী   উপজেলা আওয়ামীলীগ এর ধর্ম  বিষয়ক সম্পিপাদক গোপালপুর (মেডিকেল মোড়) এর মো. আফসার আলীর পুত্র মো. জাহেদুল ইসলাম (৩৮)। উপজেলার পাইকডাঙ্গা এলাকার মো. রফিকুল ইসলাম এর পুত্র মো. শাহাবুল হোসাইন ওরফে তুর্জ (২২)।

জানা যায়, এই অভিযান সরকারের আদিষ্ট পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!