1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সাভারে পলিথিন জব্দ, নাগেশ্বরীর একজনসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এসব তথ্য জানিয়েছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম।

এর আগে, সাভারের সালেহপুর ইউটার্ণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে পলিথিন জব্দ করা হয়।

আটককৃত চালকের নাম মো. শাহাবুল আলম (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী হলেন পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আইয়ুব আলী।

হাইওয়ে পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পলিথিন ভর্তি কাভার্ডভ্যান জব্দ করা হয়। পরে কাভার্ডভ্যানের ভেতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬ হাজার ৮২০ কেজি পলিথিন ছিল। যার আনুমানিক দাম ৮ লাখ টাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!