1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৭ জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।

তিনি বলেন, “সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।”

গ্রেপ্তাররা হলেন- রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রউফ (৪০), সাধারণ সম্পাদক মো. ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান (২২), ভূরুঙ্গামারী উপজেলার ১ নম্বর পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবুদর রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য মো. সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জাকিউল ইসলাম (৩২)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান বলেন, শুক্রবার গ্রেপ্তারদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!