1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে লাইট হাউজের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল ১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উলিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন। উক্ত প্রশিক্ষণে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৩৫জন নারী ও কিশোরী অশংগ্রহণ করেন। তিনি দুর্যোগের মৌলিক ধারনা এরং দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্বাস্থ্য বিষয়ে যে কোনো সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নিতে এরং কোনো সমস্যা হলে আমাকে অবহিত করতে।
এছাড়া আরও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান। তিনি দুযোর্গ কালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা করেন।
লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মশালাটিতে প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, এবং দুযোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টাল সর্ম্পকে বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন লাইট হাউজের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন প্রত্যেক উপজেলার সমন্বয়কারীগন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!