1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়িতে আওয়ামী লীগ নেতা শংকর কুমার সেন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শংকর কুমার সেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গংগারহাট বাজার থেকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি অভিযুক্ত। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘আজ সোমবার শংকর কুমার সেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।‘

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!