1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দীর্ঘ ১৫ বছর পর বেসরকারি ভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ মেয়াদী নবায়নযোগ লীজ পদ্ধতিতে পরিচারনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর নিকট হস্তান্তর করে বিটিএমসি।

এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

৩০ বছর মেয়াদে লীজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:।
টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভলোভাবে পরিচালনা হয়ে আসলেও গত ১৫ বছর ধরে বন্ধ ছিল মিলসটি।

অপর দিকে জানা গেছে, মিলসটিতে চারটি পন্য উৎপাদন করবে ওয়েস্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:।
আর এতে কর্মসংস্থান হবে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের।

ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না, আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা, এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এই টেক্সটাইল মিলসে শিল্প প্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ খুব ভালো, আমার অন্ধ বিশ্বাস আছে আমি সবার সহযোগিতা পাবো। আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানব কল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!