1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে জামায়াতের দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় ২ জন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামী’র দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ১২ বছর পর মামলা দায়ের করা হয়েছে। 
দলীয় কার্যালয় আগুনে পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামী করা হয়েছে।  
রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মী আজাহার আলী মঙ্গলবার রাতে এ বিষয়ে রাজীবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে মধ্যেরাতে রাজীবপুর থানা পুলিশ উপজেলার কাচারীপাড়া গ্রাম থেকে আ’লীগ কর্মী রজব আলী(৪০) কে এবং বুধবার সকালে দক্ষিন কাচারীপাড়া গ্রামের মোসলেম উদ্দিন(৬০)কে আটক করেছে।
মাছ চুরি ও চাঁদাবাজির অরেকটি মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ব্যাক্তিগত সহকারী রাজীবপুরে গার্লস হাইস্কুলের শিক্ষক শাহ মোহাম্মদ  নুরুজ্জামান (লিটন) (৫৬) কেও আটক করে পুলিশ।
রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামী’র দলীয় সূত্রে থেকে জানা গেছে,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত তাদের দলীয় কার্যালয়ে হালমা  চালিয়ে ভাঙ্গচুর  করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দলীয় কার্যালয় পোড়ানোর পরে স্থানীয় নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানির মূলক মামলাও দায়ের করে।
দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা দায়েরকারী  জামায়াতে কর্মী আজাহার ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, মামলা হামলা করে এতদিন আমাদের নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছিল আওয়ামী সরকার। তাদের পতনের পর ন্যায় বিচারের স্বার্থে অফিস পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা করার বিষয়ে রাজীবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা মোঃ আব্দুল লতিফ এর সাথে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয় নি।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তছলিম উদ্দিন বলেন,জামায়াতে ইসলামীর একজন কর্মী তাদের অফিস পোড়ানোর ঘটনায় অভিযোগ দায়ের করেছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ৩ জনকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!