1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

দিনাজপুর জেলার হাকিমপুর ও জয়পুরহাটে নারী ফুটবল খেলায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে র‌্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া এলাকায় বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির উদ্যোগে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ণ (ক্রিয়া) প্রকল্পের বিভিন্ন অংশীজন প্রতিবাদে  অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভাপতি শফি খান, জিকা কমিটির সদস্য সাংবাদিক তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, প্রকল্প অফিসার রত্নারানী, যাত্রাপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মো. কাশেম আলী, সহকারী শিক্ষক শ্রী রতন চন্দ্র, শিক্ষার্থী জেনী আক্তার, খাঁনপাড়া নারীদলের সভাপতি শ্রীমতি নিবালা রানী, যাত্রাপুর ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সভাপতি মো. আবুল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, খেলাধূলা ও বিনোদন নারীদের একটি মৌলিক অধিকার। এই অধিকারকে এক শ্রেণির মানুষ হামলা ও ভাঙচুরের মাধ্যমে বাঁধার  সৃষ্টি করেছেন। এতে নারীদেরকে পিছনের দিকে ঠেলে দেয়া হচ্ছে। খেলাধূলা, বিনোদনসহ মুক্তচিন্তার ক্ষেত্রে নারীর বিকাশ ও উন্নয়নে সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দরকার। যার মাধ্যমে নারী, নারীর পরিবার ও দেশ উন্নতির দিকে ধাবিত হবে। যারা নারীদের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!