1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে পেট্রোল পাম্পে ধর্মঘট:ভোগান্তিতে চালকরা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ করে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে মালিকরা।

সড়ক জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন।

এরই প্রেক্ষিতে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কুড়িগ্রামেও সবকটি পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়। পাম্প বন্ধ থাকায় তেল না পেয়ে বিপাকে পড়েছেন পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধ করে দেন মালিকরা। যার কারণে কুড়িগ্রামের এসএস পেট্রোল পাম্প, সোনামণি ফিলিং স্টেশন, মেসার্স পনির অ্যান্ড সন্স পাম্পসহ সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকেরা ও মোটরসাইকেল চালকেরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন।

পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম বলেন, আমি ফুলবাড়ী থেকে শহরে এসেছি ব্যক্তিগত কাজে। এখানে এসে আমার গাড়ির তেল শেষ হয়েছিল। এখন তেল কেনার জন্য কয়েকটা পাম্পে গেলাম, সবখানে দেখি বন্ধ। কেউ তেল বিক্রি করছে না। এ সময় তেল কিনতে আসা আরো বেশ কয়েকজন মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করেন।

কুড়িগ্রামের নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক জামান আহমেদ কাজল বলেন, বাংলাদেশ সড়ক ও জনপদ বগুড়া জেলা নওগাঁর হামিম ফিলিং স্টেশন কোন প্রকার পূর্ব ঘোষিত নোটিশ ছাড়াই উচ্ছেদ করে। সেই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর ও রাজশাহী বিভাগের সকল পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক দেয়। আমরা কুড়িগ্রাম জেলার সব পেট্রোল পাম্প মালিক সেই ডাকে সমর্থন জানিয়ে ধর্মঘট পালন করতেছি।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেসার্স সাগর ফিলিং স্টেশন এর মালিক মাহফুজার রহমান মঞ্জু বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সকল নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক আকষ্মিক এই অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!