1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রংপুর থেকে কুড়িগ্রাম আ.লীগ নেতা সাজু গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে রংপুর শহরের সড়ক ও জনপথ কার্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী। সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড সহ কয়েকটি কার্যালয়ে তার শক্ত বিচরণ ছিল। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে রংপুর শহরে বিভিন্ন সময় তাকে দেখা যেত বলে তার ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতার সাজু বৈষম্যবিরোধী অন্দোলনে কুড়িগ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় হওয়া শিক্ষার্থী আশিক হত্যা মামলা সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি বজলার রহমান বলেন, ‘ আমি নিজে একটি টিম নিয়ে রংপুর থেকে সাজুকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। তাকে কুড়িগ্রাম সদর থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলার তথ্য উপাত্ত যাচাই করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!