1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও, ঠিক হলে বয়স্ক ভাতা পাইম

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বয়সের ভারে নুয়ে পড়া আব্দুল জলিলের বয়স ৬৫ পেরিয়ে গেলেও ন্যাশনাল আইডি কার্ডে তার বয়স  ৩৭ বছর হওয়ায় সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতার তালিকা থেকে বাদ পড়েছেন। 

এনিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়া মধ্য সমন্বয়টারী গ্রামের এ বৃদ্ধ।

ক্ষণে ক্ষণে আইডি কার্ড দেখিয়ে কান্না জড়িত কন্ঠে সবাইকে বলছেন মোর আইডি কার্ডটা ঠিক করে দ্যাও বাহে, আইডি কার্ড টা ঠিক হলে মুই মোর বয়স্ক ভাতা পাইম, সেই টাকা দিয়ে আমরা দুই স্বামী-স্ত্রী ভালোভাবে চলতে পারমো। আব্দুল জলিলের শারীরিক অবস্থা এতই খারাপ যে একটু হাঁটলেই একটু বসে যেতে হয় দম ফেরাতে, মাঝে মাঝে নিজ স্ত্রীর সহযোগিতা নিয়েও চলাফেরা করতে হয় তাকে। আব্দুল জলিল খোকার দুই ছেলে থাকলেও কোনো ভাবে এখন বড় ছেলের বাড়িতে জীবনযাপন করছেন তারা।

এলাকাবাসী আব্দুল খালেক ও মকবুল মিয়া  জানান, আব্দুল জলিলের কোনো সম্পত্তি নেই তাই কোনোভাবে বড় ছেলের বাড়িতে তার স্ত্রীকে নিয়ে জীবন যাপন করছেন, আগে বয়স্ক ভাতা পেতো তখন অনলাইন ভেরিফাই ছিল না। কিন্তু ভেরিফাই হওয়ার পর আইডি কার্ডের ভুলের কারণে সেটি থেকেও বাদ পড়েছে। দ্রুত তার আইডি কার্ডটি ঠিক করে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিলে স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবে।

বৃদ্ধ আবদুল জলিল জানান, আমার বয়স ৬৫ উপর হয়েছে কিন্তু আইডি কার্ডের বয়স ৩৬ থেকে ৩৭ বছর যার জন্য বয়স্ক ভাতা থেকে আমার নাম বাদ পড়েছে আমার কোনো জমা জমি নেই কোনো ভাবেই স্ত্রীকে নিয়ে বড় ছেলের বাড়িতে আছি, মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও বাহে, আইডি কার্ড টা ঠিক হলে মুই মোর বয়স্ক ভাতা পাইম, সেই টাকা দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী ভালোভাবে চলতে পারমো। অন্যদিকে স্ত্রী তার স্ত্রী জানান, বৃদ্ধ স্বামীকে নিয়ে  নিয়ে খুব কষ্টে আছি।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন জানান, আব্দুল জলিল খুব গরিব মানুষ ভোটার আইডিতে তার বয়স ৩৬ থেকে ৩৭ হলেও বাস্তবে তার বয়স ৬৫ বছরেরও বেশি, তাই আমি সরকারকে অনুরোধ জানাবো দ্রুত আইডি কার্ডটি ঠিক করে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে তিনি বয়স্ক ভাতা পান।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান জানান, ভোটার হওয়ার সময় তিনি ১৯৮৭ সালের একটি জন্ম নিবন্ধনের কার্ড সাবমিট করেছিলেন সেই কারণেই তার বয়স ৩৭ বছর হয়েছে। এখন আইডি কার্ডটি সংশোধনের জন্য জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে আবেদন করলে বিষয়টি দেখা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!