1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রাম জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাজু গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলা শহরের খলিলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি নাজমুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আশিক হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ দলের ১০৪ নেতাকর্মীর নামে সদর থানায় মামলা হয়েছে। মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত বছরের ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তাঁর ছোট ভাই আতিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গিয়েছিলেন। আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসে। পরে আঘাতের ব্যথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যায়।

কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল আলম জানান, আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!