1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন।

এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী পৌঁছান। বিকেল পৌনে ৪টার দিকে সড়ক অবরোধের পর তারা রেললাইনও বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আহ্বান জানান।

আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।”

অবরোধের ফলে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া, কমলাপুর থেকে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।

এটি ছিল তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একই দাবিতে গত ১৮ নভেম্বরের পর দ্বিতীয়বার মহাখালীতে রেললাইন অবরোধের ঘটনা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!