1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৯ দফা দাবিতে উপাচার্যকে ইবি ছাত্রদলের স্মারকলিপি

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ ৯ দফা দাবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইবি শাখার নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত স্মারকলিপিটি জমা দেয় ছাত্রদলের নেতারা। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী উপস্থিত ছিলেন।

দাবীগুলো হচ্ছে, গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করেছিল। শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হওয়া তিনগুণ বর্ধিত অতিরিক্ত ফি কমানো,হলে যেনো শিক্ষার্থীদের অবৈধ সিট না থাকে তা নিশ্চিত করা ও মেধার ভিত্তিতে হলের সিট প্রদান করা, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা এবং স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা।

এছাড়াও রয়েছে,জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শান্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল, বিগত সরকারের শাসনামলে সকল প্রকার উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করে পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করতে হবে এবং ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভূক্ত করে জরুরী ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!