1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন ,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরেরকুঠি এলাকায় বাঁশঝাড়ের ভেতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মাসুম মিয়া (৩৬)। তিনি ওই এলাকার সাদেক আলীর ছেলে।

ঘটনাটি ঘটে ১ ফেব্রুয়ারি ভোর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়ার দুই স্ত্রী, একজন ঢাকায় এবং অন্যজন গ্রামের বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তবে রাতে বাড়ির পাশের বাঁশঝাড়ে আত্মহত্যা করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করবেন। তদন্ত শেষে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে দাফনের অনুমতি দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!