1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, সকালে আহসান এন্টারপ্রাইজের একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট‍্যান্ডে রেখে ভেঙ্গে যাওয়ায় সিটের খুঁটিতে ঝালায়ের কাজ করতেছিলো। এক পর্যায় দুপুরের দিকে হঠাৎ বাসটিতে আগুন লাগে। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত সেখানে ছুটে যায়।

পরে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসন পুড়ে ছাঁই হয়ে যায়।
আহসান এন্টারপ্রাইজের ভূরুঙ্গামারী কাউন্টারের ম‍্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুঁটি ভেঙ্গে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়েছে। সেটা আস্তে আস্তে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সবকয়টা সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এটা নাশকতার মতো কিছু নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!