1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

শামীমা রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতিমাতুজ-জোহরা-ইরানী এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আল ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. দিদারুল ইসলাম রাসেল।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরবর্তী তিন মাসের জন্য এ নতুন কমিটির তথ্য জানানো হয়।

১৪ সদস্যের কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন – ইয়ামিন মোস্তাহসিন, রায়হান বিশ্বাস, ফুয়াদ হাসান, আরোশী আখি, অনিন্দ্য সাহা, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, নাহিদুর রহমান, তারেকুল ইসলাম তারেক, ইয়াসিন আলী, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ।

নব নির্বাচিত কমটির আহ্বায়ক ফাতিমাতুজ-জোহরা-ইরানী বলেন, ইবি ডিবেটিং সোসাইটির  কার্যক্রম দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় ছিলো। এমন  অবস্থায় আমার দায়িত্ব প্রাপ্তি অনেক গুরুত্বপূর্ণ। আমি সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ইবি ডিবেটিং সোসাইটিকে পুনরায় সচল, অনুকরনীয় এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের হল ডিবেটিং সোসাইটি ও মাঠ পর্যায়ের বিতার্কিকদের অবদান ব্যতীত এই কমিটির সফলতা অসম্ভব। সুতরাং সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ঈর্ষণীয় জায়গায় এগিয়ে নেয়ার স্বপ্ন দেখি।

সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই।আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা  যেন যথাযথ পালন পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!