1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রংপুরে সড়ক দুর্ঘটনায় হাসপাতাল কর্মচারি নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি স্থানীয় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিআসাম এলাকার মৃত নেসাব উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক ও নগরীর সামতাথা বালটারি এলকার সামাদ আলীর ছেলে আমিনুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নজির হোসেন নামের এক যাত্রীর মুত্যু হয়। গুরুতর আহত হয়েছেন মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ। তিনি বলেন,  এঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!