1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাটে ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু,লালমনিরহাট ::

লালমনিরহাটে ইয়াবাসহ দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।

গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুকদুলালী গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯)। একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়নের বর্তমান সদস্য সমির উদ্দিন (৫১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রংপুরসহ সারা দেশে পাচার করছে একটি চক্র। এই সংবাদে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজারে অভিযান চালিয়ে ৯৮১টি ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র‍্যাব।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!