1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে ৫ কেজি গাঁজা ও ৩শ পিস ইয়াবাসহ আটক-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে  পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার চিলমারী নৌ-বন্দর ঘাট এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেন (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব গ্রেফতারের বিষয়েটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত যুবক শামীম হোসেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামের বাসিন্দা আশরাফ আলী ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, গাঁজা ও ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার (২৯ জানুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!