1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রংপুরে অনির্দিষ্টকাল রেল ধর্মঘট; ১৫টি ট্রেন চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

মুল বেতনের সাথে রানিং এলাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রংপুরেও রেলওয়ে রানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারির ডাকে অনিদৃষ্টকালের রেল ধর্মঘট শুরু হয়েছে। 

সকাল থেকে রংপুর থেকে আন্তঃনগর ট্রেন সহ লোকাল ও মেইল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার মধ্য রাত থেকে  মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সহ রংপুর অঞ্চলের জেলা গুলোতে যাতায়াতকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছে। বিভিন্ন গন্তব্যে যাত্রীরা ট্রেনের অপেক্ষায় রংপুর রেলওয়ে ষ্টেশনে অপেক্ষা করছে। রংপুর নগরীর শালবন এলাকার মাহবুব জানান তার মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে সোমবার রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে রংপুরে আসার কথা এখনো ট্রেন আসেনি কখন আসবে তাও কেউ বলতে পারছেনা এভাবে চলতে পারেনা। একই কথা বলেন রংপুর থেকে কুড়িগ্রামের চিলমারীতে যাওয়ার জন্য রংপুর রেলওয়ে ষ্টেশনে অপেক্ষামান শামিলা বেগম জানান আমরা পরিবারের ৫ জন সকাল ৭ টা থেকে অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন আসছেনা। তিনি বলেন সরকারের ধর্মঘটের বিষয়টি স্মার্টলি সমাধান করা উচিত ছিলো। একই অভিযোগ করেন রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষামান যাত্রীরা।
এ ব্যাপারে রংপুর রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলি জানান আন্তঃনগন সহ ১৫টি গন্তব্যে যাওয়া ট্রেন সহ সকল ট্রেন চলাচল বন্ধ রেখেছে আন্দোলনকারীরা। আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!