1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারি, আহত ৭

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারিতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, ‘বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।’

আহতরা হলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ (২৪)।

আহত আল আমিন নামের এক শিক্ষার্থী দাবি করেন, ‘সোমবার (২০ জানুয়ারি) যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের এক সহযোদ্ধার ওপর হামলা হয়। আজ কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে কথা বলতে গেলে আমাদের ওপর হামলা হয়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!