1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতভিটা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, পাইকপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্রবধূ গ্যাসের চুলায় দুধ গরম করার জন্য পাতিল বসিয়ে দেন। এ সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই একটি রেল ঘরের পাঁচটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাসায় কোনো লোকজন না থাকায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি বলেও জানান স্থানীয়রা। এতে করে ধান-চাল, স্বর্ণালংকার আসবাবসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!