1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বপ্নের ঘরের বদলে ঠাঁই হল কারাগারে

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : 
প্রেমের সম্পর্ক । মানেনি সীমান্তের কাঁটাতার । সম্পর্ককে পরিণয়ে রুপ দিয়ে স্বপ্নের ঘর বাঁধতে ভারত থেকে ছুটে আসেন প্রেমিকা বাংলাদেশের দিকে । কিন্তু তার সে আশা পূরণ করতে দেয়নি বেরসিক বিজিব।

দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধু।
ঘটনাটি ঘটেছে রবিবার( ১৯ জানুয়ারী ) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা রবিবার সন্ধ্যায় বাংলাদেশী সহযোগী সহ আটক দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, ভারতের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।

এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশীসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!