রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজিবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, রাজিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোত্তালেব এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখন, সদস্য সচিব মিরন মোঃ ইলিয়াস, রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, এবং রাজিবপুর উপজেলা জাসাসের আহ্বায়ক আকবর হোসেন।
আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশগঠনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজিবপুরের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply