1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, রংপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই নাম পরিবর্তনসহ রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুইটি একই মোড়কে এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়। তারা এই নামটি ব্যবহার করে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নয় পূর্নবাহাল চাই। সেই সময় যখন নাম পরিবর্তন করা হয় তখন অনেক শিক্ষার্থী আন্দোলন করলে তাদের জামাত-শিবির ও বিএনবি ট্যাগ দিয়ে দমিয়ে রাখা হয়। এবার আর আমাদের দমিয়ে রাখা যাবে না।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, এখানে উপস্থিত ছাত্র জনতা, সবাই চায় রংপুর বিশ্ববিদ্যালয়। আমরা ফ্যাসিস্টের দেয়া নাম চাই না। আমাদের সবার দাবি রংপুর বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। আমরা জানিয়ে দিতে চাই আমরা আর কোনো বৈষম্য মেনে নিব না।

উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল, শতভাগ আবাসন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপায়ণ করা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!