1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

রৌমারীতে মোটরসাইকেলে পিষ্ট হয়ে মনোয়ারা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। অপর দিকে মহনা খাতুন (৭) নামের এক স্কুল শিক্ষার্থী গুরত্বর আহত হয়।

বৃদ্ধ নারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃত্যু আব্দুর রশিদ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। আহত শিশু ওই নারীর নাতনি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে চাক্তাবাড়ি গ্রাম এলাকায় ভাষা সৈনিক রুস্তম আলী দেওয়ানীর গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শিরা জানান, বৃদ্ধ নারী তার নাতনিকে পায়ে হেটে স্কুলে নিয়ে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ নারীকে ধাক্কা দিলে নাতনিসহ সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উভয়কে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ নারীকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত নাতনিকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘাতক মোটরসাইকেলটি আটক করে থানায় আনা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিসে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!