1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় আটকে আছে কুড়িগ্রামের দাসেরহাট-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: বাইপাস সড়ক নির্মাণ না হওয়ায় আটকে আছে কুড়িগ্রামের দাসেরহাট-সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন না স্থানীয়রা। অন্যদিকে, জেলা শহরের ভেতর দিয়ে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি।

২০২১ সালে কুড়িগ্রাম সদর উপজেলার দাসেরহাট থেকে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক জাতীয় সড়কে উন্নয়নে কাজ শুরু করে সড়ক বিভাগ। সড়কটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। এরমধ্যে বাইপাস সড়ক নির্মাণের বরাদ্দ প্রায় ২০০ কোটি টাকা।

এরমধ্যে সোনাহাট থেকে সদরের তারামন বিবির মোড় পর্যন্ত ৪১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও কোনো অগ্রগতি নেই তারামন বিবির মোড় থেকে দাসেরহাট পর্যন্ত বাকি ৫ কিলোমিটার বাইপাস সড়কের কাজে। এতে জেলা শহরের ভেতর দিয়ে বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচলে বেড়েছে ভোগান্তি।

সদরের হরিকেশ এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ২০১৭ সাল থেকে ভূমি অধিগ্রহণের জমি মাপা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত টাকা পাই নাই। জমির টাকা না পাওয়ায় বাড়ি- সরিয়ে যে অন্য জায়গায় নেবো সেটাও পারছি না। আমরা চাই দ্রুত টাকা দেয়া হোক। তাহলে আমরা অন্যত্র যেতে পারব।

কুড়িগ্রামের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ বলেন, এই বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণ সম্পন্ন না করেই টেন্ডার করা হয়েছিল। এ কারণে এ সমস্যা তৈরি হয়েছে। আমরা ব্যবসায়ীরা চাই দ্রুত ভূমি সমস্যা সমাধান করে বাইপাস সড়কটি নির্মাণ করা হোক। তাহলে সোনাহাট সড়কে পণ্যবাহী যানবাহনে সুবিধা মিলবে।

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ২০২১ সালে টেন্ডার করা হলেও ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় তা বাতিল করা হয়েছে। পরবর্তীতে বাইপাস সড়কের ৫ কিলোমিটারের মধ্যে ১ কিলোমিটারের জমি বুঝে পাওয়া গেছে। বাকী ৪ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করে বাইপাস সড়ক নির্মাণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!