1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে এলডিএফ-স্মাইল শাটেল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জনসেবা মূলক সংগঠন স্মাইল শাটেল ফাউন্ডেশন ও কানাডাধীন এলডিএফ’র উদ্যোগে কুড়িগ্রামে প্রায় চারশো পরিবারের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ শুরু করে বুধবার তাদের এ কর্মসূচি শেষ হয়।

ত্রাণ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, ভোগডাঙ্গাসহ বেশ কয়েকটি উপজেলায় বিতরণ করা হয়। এ সময় কম্বল সহ শীত নিবারণের বিভিন্ন উপকরণ বিতরণ করেন স্মাইল শাটেল ও এলডিএফ এর ভলেন্টিয়াররা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত জনসেবা মূলক একটি সংগঠন স্মাইল শাটেল ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা গঠিত এ স্মাইল শাটেল পথ শিশু ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। এবং তাদের সাথে কানাডাধীন এলডিএফ ফাউন্ডেশন বিভিন্ন সময় আর্থিক অনুদান ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।

উল্লেখ্য, স্মাইল শাটেলের ফাউন্ডেশন ও কানাডাধীন এলডিএফ ফাউন্ডেশন এখন পর্যন্ত একসাথে দেশের বিভিন্ন স্থানে জনসেবা মূলক ২৬ টি প্রজেক্ট সফল ভাবে সম্পন্ন করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!