1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে চাঁদাবাজি মামলায় যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

রৌমারীতে চাঁদাবাজির মামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।এর আগে শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের গরু হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম এমদাদুল হক। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

রৌমারী থানার ওসি লৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!