1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেওয়ানগঞ্জে পাইপগান সহ আটক যুবক কারাগারে

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে পাইপগান ও কার্তুজ সহ আটক খোরশেদ  আলম (৫৬) ওরফে আলম ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে পৌর শহরের চুলকানি বিল পাম্পুতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম পৌর শহরের ডালবাড়ি এলাকার শামছুল আলমের ছেলে।

পরে শনিবার (১২ জানুয়ারি) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জামালপুর জেলা আদালতে পাঠালে দেওয়ানগঞ্জ আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর শহরের চুলকানি বিল পাম্পুতলা এলাকায় অভিযান চালিয়ে ছয় মামলার আসামি খোরশেদ আলম কে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, বিশেষ অভিযানে আলম ডাকাতকে পাইপগান, কার্তুজসহ আটক করা হয়েছে। আলমের বিরুদ্ধে হত্যা, দস্যুতা, অস্ত্র ও মাদক মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!