1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভাসমান ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবীতে চিলমারীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রাম জেলার চিলমারী নদী বন্দরের ভাসমান তেল ডিপো স্থায়ী করণ ও আগামী ইরি মৌসুমের শুরুতে জ্বালানী তেল সরবরাহের দাবীতে কুড়িগ্রাম জেলার কৃষক শ্রমিকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় চিলমারী উপজেলা পরিষদ চত্ত্বরে রংপুর বিভাগ ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে মাটিকাটা-জোড়গাছ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করে৷

মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু।

এসময় বক্তারা দ্রুত ভাসমান তেল ডিপো চালু ও স্থায়ী করণের দাবী জানান।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ভাসমান তেল ডিপো যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বার্জ দুটি জ্বালানি তেলশূন্য অবস্থায় পড়ে আছে। তেল না থাকায় বিপাকে পড়েছেন কয়েক লাখ ভোক্তা।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রহ্মপুত্র নদের নাব্য সংকট দেখিয়ে দীর্ঘ সময় ধরে তেলশূন্য অবস্থায় আছে বার্জগুলো। অথচ এই ব্রহ্মপুত্র নদের রুট ব্যবহার করে প্রতিনিয়ত ভারত থেকে পণ্য আনা-নেওয়া হচ্ছে। এ ছাড়া এই রুটে চলাচল করছে ফেরি।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে মেঘনা ও যমুনা কোম্পানির দুটি ভাসমান তেল ডিপো স্থাপিত হয় চিলমারীতে। ডিপো দুটির অনুমোদিত ২২ জন ডিলার রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!