1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাটে ১১ খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ টি ইউনিয়নের ১১ টি পয়েন্টে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১১টি পয়েন্টে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়।

এর আগে ৪টি ইউনিয়নের ১১টি পয়েন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪০ জন প্রার্থী ডিলারের জন্য আবেদন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে ১১ জন নির্বাচিত হন।
নির্বাচিত ডিলারগণ হলেন, উপজেলার সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের মোঃ মাহফুজার রহমান, রাণীগঞ্জ কশিগাড়ীতে আব্দুল হক প্রধান, চাঁদপাড়া বাজারে পল্লব মন্ডল, পালশা ইউনিয়নের বলাহার বাজারে মোঃ মশিউর রহমান, গোপালপুর বাজারে আতাউর রহমান, ডুগডুগী বাজারে মোঃ মফিদুল ইসলাম, ঘোড়াঘাট ইউনিয়নের পাঠশাও সুরা মসজিদ বাজারে আব্দুল কুদ্দুস, ঘুঘুড়া মোড়ে রেজওয়ান আলী ও বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী বাজারে মোঃ শাহাদুল ইসলাম, বরাতিপুর মডেল মোড়ে আবুল কালাম, হরিপাড়া বাজারে মোঃ আসলামুল হক লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত হয়েছেন ।

লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, চলতি দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমদ মোস্তফা, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!