1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাতসকালে ‘খুব অস্বাস্থ্যকর’ঢাকার বাতাস, অবস্থান শীর্ষে

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

সাতসকালে ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন শহরটির অবস্থান দ্বিতীয় এবং স্কোর ২০৫। এখন শীর্ষ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ২১৯।

বুধবার সকাল ৮টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।

সূচকে এখন তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৯৪; চতুর্থ স্থানে রয়েছে নর্থ মেসেডোনিয়ার স্কোপজে, স্কোর ১৯২; পঞ্চম স্থানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনসাসা, স্কোর ১৯০; ষষ্ঠ পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৬; সপ্তম পাকিস্তানের করাচি, স্কোর ১৮৪; অষ্টম উগান্ডার কামপালা, স্কোর ১৭০; নবম থাইল্যান্ডের ব্যাংকক, স্কোর ১৬৯; দশম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৬৪।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!