1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফেলানী দিবসে নতুন কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

ফেলানী দিবসে নতুন কর্মসূচির ঘোষণা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে তারা।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি ওই পোস্টে জানান, আজ (৭ জানুয়ারি) ফেলানী দিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় জাদুঘর, শাহবাগ মোড়ে বিকাল সাড়ে ৩টায় এ বিক্ষোভ সমাবেশে আসার আহ্বান জানান তিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন, কেঁড়ে নেওয়া স্বাধীনতা।

হাসনাতের শেয়ার করা পোস্টে লেখা আছে, কার কার মগজ, জিহবা ও মেরুদণ্ড এযাবৎ দাসখত মুক্ত, ভীষণ অসম্ভবেও কারা কারা ন্যায়-অন্যায়ের সূক্ষ্ম পার্থক্য ভুলে যায়নি, কারা কারা সাদা-কালোর অসম প্রতিযোগিতায় সামান্য প্রাপ্তির লোভে ব্যক্তিত্ত্ব বিসর্জন দেওয়ার মহরতে অংশ নেয়নি- আজকে আঙ্গুলের ওপর মার্কারের কালি তারই নৈতিক ও ঐতিহাসিক টেক্সটবুক ডকুমেন্টশন।

কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ ৭ জানুয়ারি (মঙ্গলবার)।

 

 

দেশ-বিদেশে আলোচিত এ নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা-মাসহ স্থানীয়রা। বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনের।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!