1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম পৌরসভার সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিগত সরকারের আমলে কুড়িগ্রাম পৌরসভার সাতটি সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

সড়কগুলো সংস্কারের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। এদিকে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানান পৌরসভার প্রশাসক।

সংস্কারের এক বছর না যেতেই ভেঙ্গে গেছে সড়ক দুই পাশ। আবার কোথাও কোথাও মূল সড়কের বেহাল দশা। তাই অভিযোগের ভিত্তিতে সড়ক পরিদর্শন ও সড়কের মাঝে গর্ত করে নমুনা সংগ্রহ করছে দুদক।

যাতায়াতের দুর্ভোগ লাঘবে ২০২৪ সালের বিভিন্ন সময়ে ঠিকাদারের মাধ্যমে সাতটি সড়ক সংস্কার করে কুড়িগ্রাম পৌরসভা। সড়কগুলো হলো ভোকেশনাল থেকে নীলারাম, তারামন বিবির মোড় থেকে হরিকেশ, মাটিকাটা মোড় থেকে চামড়ার গোলা, জলিল বিড়ির মোড় থেকে টানারীপাড়া, সাদ্দির মোড় থেকে জলিল বিড়ির মোড়, দাদামোড় থেকে জিগামারী ঘাট ও নীলারাম থেকে বিজিবি দক্ষিণ-পূর্বগেট।
 
সড়কগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে সংস্কারের সময় বাধা দিলেও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। ফলে অল্প সময়ের মধ্যে বেশির ভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়।
 
পৌর এলাকার হরিকেশ এলাকার শফিকুল ইসলাম জানান, তারামন বিবির মোড় থেকে হরিকেশ পর্যন্ত সড়কটির যখন কাজ চলে তখন আমরা এলাকার লোকজন বাধা দিয়েছিলাম। কিন্তু বাধা না মেনে নিম্ন মানের কাজ করে চলে গেছে। ফলে অল্প সময়ের মধ্যে সড়কটি নষ্ট হতে শুরু করেছে।
 
এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানান দুদকের এক কর্মকর্তা। আর তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পৌর প্রশাসক।
 
কুড়িগ্রামের দুদক উপ-সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সড়কগুলো তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে তিনটি সড়কে অনিয়মের সত্যতা মিলেছে। আমরা নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় বলেন, ‘যেহেতু সড়ক সংস্কার কাজের তদন্ত চলছে। আমরাও সহযোগিতা করছি। তারা প্রতিবেদন দিলে তা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
 
দুদকের তদন্তাধীন কুড়িগ্রাম পৌর সভার সাতটি রাস্তার দৈর্ঘ্য সাত দশমিক ২৭১ কিলোমিটার। সড়কগুলো সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে চলমান রয়েছে দুদকের তদন্ত কাজ।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!