1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট এর শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

‌‌‘উষ্ণ ছোয়া জাগুক আশার সম্পর্ক হোক ভালোবাসার’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩১০ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুর এলাকার বিভিন্ন স্থানে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ হোসেন চৌধুরী অয়ন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল আল হাসিব অয়ন, সদস্য মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম।

 

কম্বল পেয়ে পার্বতীপুর এলাকার বিধবা নারী আমেনা বেওয়া বলেন, কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল! শীতের মসম কোনা ভালো ভাবে পার হইবে!

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলাম। শুধু শীত নয় যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!