1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

হামলাকারীদের তালিকা প্রকাশ না করা হলে তালা ঝুলানোর হুঁশিয়ারি বেরোবি শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত এবং অপরাধীদের তালিকা প্রকাশ করার দাবি পেশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রুট ম্যাপ সহ ৩ দফা দাবি পেশ করেন তারা।

শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীরা জানান, দুই মাস আগে ১০৮তম সিন্ডিকেট সভায় ৭২ জন অভিযুক্তের তালিকা তৈরির কথা বলা হলেও তা এখনো প্রকাশ করা হয়নি।

এছাড়া, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাবশালী কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক নীতিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। ৫ জানুয়ারির মধ্যে তাদের দাবিগুলো পূরণ না হলে ৬ জানুয়ারি থেকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, এবং বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমনসহ অন্য শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!