1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা ও পৌর যুবদল-মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হামিদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সহসভাপতি সিরাজুল ইসলাম সাজু সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, ধরনীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, বজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল মিয়া, গুনাইগাছ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ আনছারী প্রমুখ। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, যুবদল নেতা আশরাফুল হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের লোকজন সরাসরি জড়িত। তাঁরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উলিপুর থানার গোল ঘরে একটি মেয়েলি বিষয় নিয়ে বৈঠকের সময় প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহতের বাবা আয়নাল হক গত ২৮ ডিসেম্বর ২০ জনের নামে ও অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!