1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে আ’লীগের দুই নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ’ লীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতালেব হোসেন ও অত্র ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মধ্য কাশিপুর এলাকার মৃত মনছুর আলী সরকারের ছেলে শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন ওই দুই নেতা। বুধবার রাতে তারা বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত আওয়ামীলীগের দুই নেতাকে বৃহস্পতিবার দুপুরে  কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!