1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল‍‍`র নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সারা শহর প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথি জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহবায়ক: শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সাবেক দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, সাবেক সদস্য শহীরুজ্জামান সাজু, আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহীউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, যুবনেতা রোকনুজ্জামান সাজু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ শাওন, সহ-সাধারণ সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোহেল রানা, সদস্য সচিব আবু সাঈদ শিথিল সহ বিভিন্ন কলেজ শাখা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!