1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে যুবদল নেতা আশরাফুল আলম হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

উলিপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা হত্যা মামলার আসামি সুলতান আহম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(৩০ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকা শহরের উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। গ্রেপ্তার সুলতান ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার জহুরুল হকের ছেলে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সুলতান ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেমঘটিত বিরোধ মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়ে প্রাণ হারান যুবদল নেতা আশরাফুল আলম। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষের লোকজন ছেলের পক্ষে অবস্থান নেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামের পক্ষের লোকজন এক ছাত্রদল নেতার পক্ষে অবস্থান নিয়ে সালিশে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাসভীর উল ইসলামের সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে আব্দুল খালেকের সমর্থক আমিনুল ইসলামের শুভেচ্ছা হোটেল ভাংচুর করেন। এরপর জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!