1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে দেখা মিলেছে বিপন্ন প্রজাতির শকুনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। পরে স্থানীয়রা শকুনটিকে বনে অবমুক্ত করে দেয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি উড়ে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মো. মাছুম আলীর টিনের চালে অবস্থান নেন। পরে মাছুম আলীসহ দুই হতে তিনজন যুবক শকুনটি ধরে পায়ে দড়ি বেধে আটকে রেখে বন্যপ্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।

মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্যপ্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন,শীতকালীন সময় আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!